হয়তো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়া কমরেডটি সিভির ফাইল নিয়ে ঘুরতে থমকে দাঁড়াবে কর্পোরেটের বেশ্যালয়ে মাল্টিন্যাশনাল কফি'র কাপে চুমুক দিতে দিতে ১৫ তলার জানালা দি য়ে তাকাবে হয়তো তখন সেই রাজপথ দিয়ে অতিক্রম করবে পুরনো কমরেডগণ, দাবি জানিয়ে যাবে অধিকারের। তখন সাউন্ড প্রুফ ঘরে কফির কাপে চুমুক দেয়া সাবেক কমরেড ভাববে- 'জীবন অনেক শান্তির, এখানেই শান্তি, এখানেই জান্নাত'।
শব্দ হোক শান দেয়া ছুরি