সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আশার আলো

জ্বলে আগুন, জ্বলে আকাশে জ্বলছে আগুন, জ্বলছে চোখে। দাউ দাউ আগুন গড়ে তীব্র প্রতিবাদ। চারপাশে অন্যায়,একের পর এক আঘাত। দুঃসময় কাঁটছে না,বরং বাড়ছে দিনদিন। অসহায় দুর্বল সবাই,ফিরছে না সুদিন। ছিল একাগ্রতা,নিশ্চল দিগন্ত এখন পথহারা,অন্যকিছু বলব না,বলব অন্ধ। জানি না হবে কিনা উত্তরণ? তবে এটুকু জানি,জাগবে;একজন জাগবেই। যে শুধু স্বপ্নই দেখাবে না,দেখাবে আলোর পথ। ক্ষুধিত আর কাঁদবে না ক্ষুধার্ত পেটে।

প্রলাপ

যখন রৌদ্র হারাই ক্লান্ত দুপুরে যখন জ্যোছনা হারাই মধ্য রাত্রিতে যখন স্বপ্ন হারাই ঘুমের মাঝখানে যখন কথা হারাই তোমার কথাতে তখন নিজের মাঝেই নিজে হারাই আপন অজান্তে । আমার স্বপ্নগুলো পাগলাঘোড়া লাগাম ছাড়া ছুটে । আমার চিন্তাগুলো বলগা হরিণ দ্রুত বেগে হাটে । আমার নতুন কেনা চশমাটা উঁচু নিচু দেখায়, আমার ৪০০ টাকার পাঞ্জাবিটার নতুন ফুটো বেরোয়। আমার অর্ধেকটা সময় জুড়ে তোমার অহংকার। হঠাৎ মধ্য রাতে হাঁটার ব্যারাম, দিনের বেলায় ঘুমে আরাম তোমার দেয়া ঘড়িটা সময় দিচ্ছে নাকো! হঠাৎ পৃথিবীটা ঘুরে ঘুরে থেমে যাচ্ছে না তো? যদিও ভয় সকলই ভয় থেকে যায়, রাত কখনো দিন হয় না দিনের বেলা রাত। সূর্য মামা নাক দেকে বলেনা- “ ওগো চাঁদ , আমার বদলে তুই উঠে যা আমার বিশ্রাম ” ।

নিয়তি

আজ আমি সাগরের পাড়ে বসে ভাবছি তোমার কথা, প্রবালেরা বললো আমায় এখনো যে স্বপ্নগুলো মনে ভেসে বেরায়। ঐ নীল আকাশের দিকে চেয়ে আছি আমি এখন, লোনা জলে পা ভিজিয়ে মাছেদের খেলা দেখি। আর ভাবি কতটা একা আমি। পাখিরা বলে গেল আমা র স্বপ্নগুলো নাকি ওদেরও সীমানার বাইরে। ঐ নীল আকাশের দিকে চেয়ে আছি আমি এখন, লোনা জলে পা ভিজিয়ে মাছেদের খেলা দেখি। সবার আকাশে যে ওঠে রঙধনু, শুধু আমার মনেই নেই আলোকধনু। প্রতিটা নিঃশ্বাসে পড়ো তুমি মনে রবে তুমি স্মৃতির প্রতিটা কোণে। স্মৃতিগুলো আগলে রাখার নেই কোন মানে তুমি তো আসবে না আমার স্মৃতির টানে। আজ আমি হাঁটছি একাকী রাস্তায় আমার জীবন আমি বিকোচ্ছি সস্তায়, শুধু তুমি নেই বলে।

অনাদরের সন্তান

অনাদরের সন্তান তুমি ডুকরে কেঁদে ওঠো। জাগিয়ে তোল প্রাণটাকে আপন স্বত্ত্বা বাঁচাও। নন্দিত এ পৃথিবী তোমার চারদিকে কোলাহল ক্রন্দন তোমার জাগিয়ে তোলে আপন বিসর্জন। তুমি জাগাও,তুমি বাঁচাও করো বিপ্লব,বিশ্বময়। স্বর্গীয় অনুভূতি পবিত্র নিরবতা কখনো দেবেনা তোমায় পরিচয় আপন স্বত্ত্বার। তুমি বিপ্লবী , তুমি চে ’ ,তুমিই কাস্ত্রো। অনাদরের সন্তান তুমি আজ জেগে ওঠো জাগিয়ে তোল প্রাণটাকে , আপন ভুবন বাঁচাও। হয়ো না কখনো তুমি ঘরের সন্তান! হবে না কখনো গীর্জার যাজক! হতে হবে আজ বিপ্লবী। চি ৎকার তোমার জাগিয়ে তোলে - আপন বিসর্জন।

আপন জয়

নন্দিত এ পৃথিবি তোমার নিরব কোলাহল, আপন স্বার্থ বিলিয়ে দিতে চি ৎ কার কলরব। অমানিশার অন্ধকার জ্বালাও গাঢ় অন্ধকারে ক্রন্দন নিয়ে তাতিয়ে বেরাও , হাত রাখ হাতে। বিশ্বাস তোমার সৃষ্টি করবে আপন পৃথিবী যা করতে চাবে তাই হবে সত্যি। নিয়ম নীতির পরোয়া করিনা মূল্য আপন ই চ্ছার, স্বত্ত্বাকে আজ জাগিয়ে তুলি , জয় হোক স্বত্ত্বার। বিপ্লবি মন আজ জেগে উঠেছে, ভয় পায়না কিছুর দূর্গম পথ পাড়ি দিতে চাই, নিকুচি করি মৃত্যুর। উদাস মন আজ ভ্রান্ত মন নয় জাগাতে চাই প্রাণ কান আজ খুঁজে বেরায় আপন জাতের গান। নিন্দুকের সব হেয়েলি হাসি আমার সংসার জানি আমি করব জয়, বিশ্বাস আমার।

স্বপ্নের কথা

স্বপ্নগুলো এলোমেলো , গোছানো যায় না স্বপ্নগুলো অদ্ভুত কেন মেলানো যায় না স্বপ্নগুলো আমার রং চড়িয়ে কিম্ভুতকিমাকার স্বপ্ন আমার ডাল ছড়িয়ে বৃক্ষের আকার স্বপ্নগুলো আলেয়ার আলো , মায়া কান্না স্বপ্নগুলো হিংসুটে তাই দূরের ছলনা স্বপ্নসকল বেলাভূমি , ইচ্ছেমতন রাত্রি যাপন স্বপ্ন তোমার , স্বপ্ন আমার , যখন খুশি ভীষণ জ্বালাতন স্বপ্ন আমার দিন-রাত্রি , স্বপ্ন দেয় সুখ স্বপ্নের মাঝে খুঁজে বেরাই অনেক প্রিয়মুখ