সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনাদরের সন্তান

অনাদরের সন্তান তুমি

ডুকরে কেঁদে ওঠো।

জাগিয়ে তোল প্রাণটাকে আপন স্বত্ত্বা বাঁচাও।

নন্দিত এ পৃথিবী তোমার

চারদিকে কোলাহল

ক্রন্দন তোমার জাগিয়ে তোলে আপন বিসর্জন।

তুমি জাগাও,তুমি বাঁচাও

করো বিপ্লব,বিশ্বময়।

স্বর্গীয় অনুভূতি পবিত্র নিরবতা

কখনো দেবেনা তোমায় পরিচয় আপন স্বত্ত্বার।

তুমি বিপ্লবী , তুমি চে,তুমিই কাস্ত্রো।

অনাদরের সন্তান তুমি

আজ জেগে ওঠো

জাগিয়ে তোল প্রাণটাকে ,

আপন ভুবন বাঁচাও।

হয়ো না কখনো তুমি ঘরের সন্তান!

হবে না কখনো গীর্জার যাজক!

হতে হবে আজ বিপ্লবী।

চিৎকার তোমার জাগিয়ে তোলে -

আপন বিসর্জন।

মন্তব্যসমূহ