সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আশার আলো

জ্বলে আগুন, জ্বলে আকাশে
জ্বলছে আগুন, জ্বলছে চোখে।
দাউ দাউ আগুন গড়ে তীব্র প্রতিবাদ।
চারপাশে অন্যায়,একের পর এক আঘাত।

দুঃসময় কাঁটছে না,বরং বাড়ছে দিনদিন।
অসহায় দুর্বল সবাই,ফিরছে না সুদিন।

ছিল একাগ্রতা,নিশ্চল দিগন্ত
এখন পথহারা,অন্যকিছু বলব না,বলব অন্ধ।

জানি না হবে কিনা উত্তরণ?
তবে এটুকু জানি,জাগবে;একজন জাগবেই।
যে শুধু স্বপ্নই দেখাবে না,দেখাবে আলোর পথ।
ক্ষুধিত আর কাঁদবে না ক্ষুধার্ত পেটে।

মন্তব্যসমূহ